সর্বশেষ

হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থান থেকে ১ কেজি ৩ ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গোরস্থান থেকে ১ কেজি ৩৩৩ গ্রাম পরিত্যক্ত হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কালো রঙের কাপড়ের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শিবগঞ্জে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজির বেশি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওমরপুর হঠাৎপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বাথরুমে রাখা পৌনে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তেররশিয়া এলাকায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে প্রায় পৌনে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে সাজা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

চারঘাটে হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চারঘাট থানার শিশাতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।